মাগুরায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা

মাগুরানিউজ.কমঃ

file (8)

মাগুরা জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর আমীর হোসেন, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক শহীদুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয়, নারী, দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠির উপর সংগঠিত অন্যায় সমুহের প্রতিকার পেতে ২০১১ সালে জেলায় গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির সহযোগিতায় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করছে।

জেলা থেকে গ্রাম আদালত চালু হবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ৬৬০ টি মামলার মধ্য ৪৪৬ টি মামলা নিস্পত্তি হয়েছে। এ ছাড়া গ্রাম আদালতের মাধ্যমে ৯৭.৫৫ শতাংশ জমির বিরোধ নিস্পত্তি করা হয়েছে যার অনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: