মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের বিনোদপুর মোল্যাপাড়ায় বৃহস্পতিবার বিকেলে জরিনা খাতুন নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের নিজাম মোল্যার স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে নিজাম মোল্যার স্ত্রী জরিনা খাতুন সবার অজান্তে বিষপান করেন। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

