মাগুরায় গরুর ট্রাকে পেট্রোল বোমা, পুলিশ সুপারের পুরস্কার পেলো প্রতিরোধকারী জনতা

মাগুরানিউজ.কমঃ 

ফাইল ফটো
ফাইল ফটো

গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইছাখা্দা বাজারে গরুবাহী এ্কটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে নাশকতাকারীরা। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন। এলাকাবাসি দ্রুত ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় জনগন নাশকতাকারীদের ধাওয়া করে একজনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে্র হাতে তুলে দেয়।

জেলা পুলিশ বলছে,  সে একজন শিবির কর্মী। তার নাম ইমদাদ হোসেন, পিতা-আব্দুল ওহাব, গ্রাম-বাল্য মধ্যপাড়া, মাগুরা সদর থানা ।পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। গনপিটুনিতে তার এক পা ভেঙ্গে গিয়েছে মর্মে চিকিৎসক জানান। ঘটনাস্থলে সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে নাশকতাকারীকে যারা ধরিয়ে দিয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষনা দেন।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।নাশকতাকারীকে যারা ধরিয়ে দিয়েছেন তাদেরকে পুরস্কৃত করার কথা বলেন। জনগণকে বেশি বেশি তথ্য দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। বলেন সবাই এগিয়ে এলেই নাশকতাকারীদের প্রতিরোধ করা সহজ হবে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বলেন,‘স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’ নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী  মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: