মাগুরানিউজ.কমঃ
মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার সীমান্তে খড়বোঝাই ট্রাকে পেট্রোলবোমা হামলার আগুনে আমিনুর রহমান (২৭) নামে এক হেলপার দগ্ধ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ সীমান্তের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকসহ খড় পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, খড়বোঝাই একটি ট্রাক মাগুরা-থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে মাগুরা সদরের শেষ সীমান্তের কাছে এলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে থাকা খড়ে আগুন ধরে গেলে হেলপার আমিনুর রহামন দগ্ধ হয়।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। ততক্ষণে খড়সহ ট্রাকটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
এ ব্যাপারে হাট গোপালপুর ক্যাম্পের পুলিশের আইসি উপ পরিদর্শক (এসআই) সামসুজ্জুহা বলেন, ‘রাতে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে হেলপার আহত হয়েছে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।’


