মাগুরায় কার্ভাডভ্যান চাপায় নিহত তিন

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরা সদর উপজেলার জাগলায় কার্ভাডভ্যান চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।

বৃহস্পতিবার গভীর রাতে মাগুরা-যশোর সড়কের আঙ্গারদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের শাহাদৎ হোসেন (৫২), হুদোরাজাপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও ওসমানপুর গ্রামের মকিম উদ্দিন (৬০)। আহত তিনজনের বাড়িও যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, জাগলা আঙ্গারদহ এলাকায় বৃহস্পতিবার দুপুরে রাস্তার পাশে একটি কার্ভাডভ্যান উল্টে যায়। বিকেলে কাভার্ডভ্যানটি তুলতে যশোর থেকে সাত থেকে আটজন শ্রমিক আনা হয়। যারা কাজ শেষে রাত পৌনে ১ টার দিকে স্যালো ইঞ্জিন চালিত একটি নসিমনে চড়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ যশোর থেকে মাগুরাগামী দ্রুত গতির একটি কার্ভাড ভ্যান নসিমনটিকে চাপা দেয়। এ সময় শ্রমিকবোঝাই নসিমনটি কার্ভাড ভ্যানের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহন হন। গুরুতর আহত হন আরো তিন শ্রমিক। পরে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তাদের পার্শ্বেলবাহি একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়য়ে মাগুরা –যশোর সড়কের আঙ্গরদাহ এলাকায় খাদে পড়ে যায়। যেটি তুলতে নসিমনযোগে কয়েকজন শ্রমিক যশোর থেকে ঘটনাস্থলে আসে। আর একটি যানবহনের সাহায্যে ওই শ্রমিকরা রাতে খাদ থেকে রাস্তায় তুলতে স্বক্ষম হয়। কাজ শেষে ওই শ্রমিকরা রাস্তার পাশে দাড়িয়ে তাদের মুজুরী বুঝে নিয়ে বাড়ি ফিরে যাবার জন্য উদ্ধার হওয়া কাভার্ডভ্যানের সামনে থাকা নসিমনে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মাগুরা থেকে যশোরমুখি অপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে উদ্ধার হওয়া কাভার্ডভ্যানকে ঢাক্কা দিলে রাস্তায় দাড়ানো শ্রমিকদের মধ্যে ওই ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরো ৫ শ্রমিক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আছাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার যানবহনগুলো আটক করা হয়েছে। আহতদের  সদর হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: