শিক্ষক আব্দুল লতিফ ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। মোবাইল ফোনে তাকে বিরক্ত করতে থাকেন। এতে ওই ছাত্রী ফোন বন্ধ করে দিলে তার মায়ের মোবাইল ফোনের মাধ্যমে ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এ ছাড়া প্রকাশ্যে ক্লাসরুমে নানা অজুহাতে ওই ছাত্রীকে স্কেল দিয়ে মারেন এবং গালমন্দ করেন।
শিক্ষকের আচরণে ভীত হয়ে ছাত্রীটি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোরশেদ বাবলাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রিন্সিপালের কাছে অভিযোগ দাখিল করেন।
এ সময় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিজন কুমার সরকার ওই ছাত্রীর উপযুক্ত নিরাপত্তাসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফ এ ঘটনা অস্বীকার করে বলেন, ছাত্রীদের সামান্য শাসন করা হয়েছে।


