মাগুরায় কঠোর নিরাপত্তার চাদরে হরতাল পালিত

মাগুরানিউজ.কমঃ 

10644908_1533228836924587_773052264804863001_n

মাগুরায় কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল শেষ হতে চলেছে।।আজ সকাল ছয়টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

সকাল থেকে মাগুরায় শান্তিপূর্ণভাবে হরতাল শুরু হয়েছে। হরতালে নাশকতা মোকাবিলায় মাগুরা শহর ও তিনটি উপজেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

মাগুরায় ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোনো ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি।

হরতালে রিকশা চললেও রাস্তায় অন্যান্য গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়েনি। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ভোর থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় নামলেও গণপরিবহণের অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী মোড় ও খুলনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিজিবিও।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, স্পর্শকাতর সব জায়গায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। শহরজুড়ে টহল জোরদার করা হয়েছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

উল্লেখ্য, ১৪৪ ধারা জারি করে ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির চেয়ারপারসনের জনসভা ‘বানচাল’, দেশের বিভিন্ন স্থানে ওই দিনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হয়রানি ও গ্রেফতার এবং বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, নাসির উদ্দিন আহম্মদ পিন্টুসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: