মাগুরায় এস আলম পরিবহণের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাগুরানিউজ.কমঃ

images (1)

মাগুরা সদর উপজেলার কালিনগরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে  তিনজন নিহত ও  কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল  ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই বাসের যাত্রী।  

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫) ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর কান্দোহল এলাকার চারু মাতব্বরের ছেলে জিল্লুর রহমান (৩৮)।  

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, এস আলম পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। সকালে কুয়াশার মধ্যে কালীনগর এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এই হতাহতের ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: