মাগুরায় একযোগে জেলাজুড়ে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

11034211_1619200341645jk2ui48_4267031593851699161_n

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পারনান্দুয়ালীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মীরা নিজেদের অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা দেশের বিভিন্ন এলাকায় যৌন হয়রানিকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।এছাড়া দেশের মানুষকে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মাগুরা সদর শাখার এলাকা ব্যবস্থাপক বিপ্লব মল্লিক, ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের অলিফা নাসরিন প্রমুখ।

একইভাবে জেলার প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ের ব্র্যাক অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ বছর ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দেশের প্রতিটি শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানান আয়োজকরা। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: