মাগুরায় উদ্ধার হওয়া বাক প্রতিবন্ধী যুবক ছেলেটি কার ?

মাগুরানিউজ.কমঃ 

Boy1429432199

বাক প্রতিবন্ধী এক যুবক। বয়স আনুমানিক ২০-২৫ বছর। তার নাম বা কোনো পরিচয় জানা যাচ্ছে না। যুবকটি মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের লুৎফর রহমান সর্দার নামের এক ব্যক্তির আশ্রয়ে আছে। মাস দুয়েক আগে লুৎফর রহমান বাড়ির পাশের মাঠ থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন। এ সময় সে কান্নাকাটি করছিল।

লুৎফর রহমান সর্দার জানান, অসহায় যুবকটিকে বাড়ির পাশে কান্নাকাটি করতে দেখে নিয়ে আসেন। সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজির পরও তার পরিচয় বা আত্মীয় স্বজনের কোনো হদিস পাওয়া যায়নি। দীর্ঘ সময় পার হলেও তার পরিচয় না মেলায় তিনি ছেলেটিকে নিয়ে এখন বিপাকে পড়েছেন।

তিনি আরো জানান, যুবকটি পুরো কথা বলতে পারে না। শুধু মা আর মেজো ভাই বলে কান্নাকাটি করে। তাকে পাওয়ার সময় ছেলেটির গায়ে কালচে রঙের গরম সোয়েটার ছিল। পরণে ছিল নীল রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।

লুৎফর রহমান সর্দার বিষয়টি মহম্মদপুর থানা পুলিশকে অবহিত করেছেন। এই যুবকের ঠিকানা পেলে তিনি এই ০১৯৫৪৬৪২৪৩৯ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: