মাগুরায় আ.লীগ সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

মাগুরানিউজ.কমঃ 

download (1)

মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে আওয়ামী লীগের অন্তত ২০ নেতা-কর্মী ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।।

এ ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করছে আওয়ামী লীগের ঐ নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, রোববার ১৪দলের কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেয়ায় বিএনপি-জামায়াতের লোকজন এ হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

প্রতক্ষদর্শীরা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদশা মোল্ল্যার সঙ্গে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সেই সূত্র ধরে সোমবার সকালে লিয়াকত হোসেন ও মন্টু বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় বিএনপি-জামায়াতের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নান্নু মোল্যা, গোলাম রসূল মোল্যা, সবুর মোল্যা, লুৎফর মোল্যা, মন্নু মোল্যা, গোলজার জোয়ারদার, সমির উদ্দিন মিয়া নূর ইসলাম রোস্তম মোল্যা, আমজাদ মোল্যা, সোরাপ হোসেন, খায়রুল ইসলামসহ অন্তত ২০ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

আওয়ামী লীগ নেতা বাদশা মোল্লা সংবাদমাধ্যমকে জানায়,  সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করেই হামলা চালানো হয়। এ সময় ঘরে থাকা টিভি, আলমিরাসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর-লুটপাট চালানো হয়।

এ বিষয়ে গোপালগ্রাম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: