মাগুরায় আ.লীগ নেতা হত্যাকাণ্ডে আটক ৪

মাগুরানিউজ.কমঃ 

download (3)মাগুরার শ্রীপুর উপজেলার কাদীরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ সাহা (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইউপি চেয়ারম্যান রাজিয়া সুলতানা রুমুর ছেলে তৌহিদ হোসেন, বর্তমান ইউপি সদস্য শহীদুর রহমান শহীদ ও পরাণ নামের একজন। আরো একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় দিতে রাজি হয়নি পুলিশ।

নিহতের ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক পংকজ সাহা জানান, কাদীরপাড়া ইউপি চেয়ারম্যান রাজিয়া সুলতানা রুমুর ছেলে তৌহিদ হোসেনের সঙ্গে তার ভাইয়ের এলাকার নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। প্রতিপক্ষ কোনো গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুত উদঘাটনের চেষ্টা চলছে। ইতিমধ্যে চার সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী রাধানগর বাজার থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে কাদীরপাড়া এলাকায় হেঁটে বাড়ি যাচ্ছিলেন প্রতাপ সাহা। বাড়ির নিকটে নির্জন একটি সরু পথে পৌঁছালে ১০/১২  দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত ভোলানাথ সাহার পুত্র।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: