মাগুরায় অজ্ঞান পার্টির খপ্পরে ১১ ব্যবসায়ী হাসপাতালে

মাগুরানিউজ.কমঃ 

file (1)

চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে মাগুরা শহরের নতুন বাজার কাত্যায়নী পূজার মেলায় ১১ জন ব্যবসায়ী গুরুতর অসুস্থ হয়েছেন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি অসুস্থ ব্যবসায়ী হাসান, নজরুল ইসলাম, তমিজ উদ্দিন, আনোয়ার হোসেন, মনিরুলসহ অন্যরা জানান, সোমবার ভোরে মেলা চলাকালে রাত ৩টার দিকে তারা নিজেরা ভাত রান্না করে ব্যবসা প্রতিষ্ঠানের পাশে রেখে বেচাকেনা করছিলেন। বেচাকেনা শেষ হলে ভোর ৪টার দিকে ১১ জন একসঙ্গে ভাত খান। এর কিছু সময়ের মধ্যে তারা সবাই অচেতন হয়ে পড়েন।

এ সময়  দুর্বৃত্তরা তাদের এক জনের কাছ থেকে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। ঘটনা টের পেয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী মিরাজ চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

তাদের বাড়ি কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর গ্রামে। মাগুরা সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞান পার্টির সদস্যরা ভাতের মধ্যে চেতনানাশক মিশিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: