মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরার পারনান্দুয়ালিতে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা কর্মী ও মুসুল্লিদের উপস্থিতিতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতের জন্যে আল্লাহর কাছে দোয়া করা হয়।
মাগুরার পারনান্দুয়ালি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত গায়েবানা জানাযায় বিএনপির সর্বস্থরের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি সহ বিভিন্ন পেশার শোর্কাত মানুষের ঢল নামে।


