মাগুরায় আনিচ হত্যা মামলায় ১০ আসামিই বেকসুর খালাস

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরার মহম্মদপুরের চাঞ্চল্যকর আনিচ হত্যা মামলার রায়ে ১০ আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার অপরাহ্নে জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম ওই রায় ঘোষণা করেন।

২০০৯ সালের ৯ এপ্রিল রাতে প্রতিপক্ষের লোকজন উপজেলার গোপালনগর গ্রামের কৃতি ফুটবলার আনিচুর রহমান আনিচকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। আনিচ ওই গ্রামের সোলায়মান মোল্যার একমাত্র ছেলে। এ ঘটনায় সোলায়মান মোল্যা বাদি হয়ে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

মামলার পর দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে সাক্ষ্য গ্রহণের পর মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ বুধবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এদিন অপরাহ্নে জনাকীর্ণ আদালতে বিচারক আমিনুল ইসলাম ১০ আসামির বেকসুর খালাশ প্রদান করেন। আসামিদের মধ্যে ৩ জন জামিনে মুক্ত ও ৭ জন জেল হাজতে ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: