মাগুরায় ‘আনন্দের মিষ্টি’র বৃষ্টি চলছে…

মাগুরানিউজ.কমঃ

Misti1432982723

দাম অন্যান্য দিনের চেয়ে বেশি। আবার হাতের নাগালেও পাওয়া যায় না। তারপরও মিষ্টি কেনা চাইই চাই। মিষ্টি ছাড়া কি আর আনন্দ পূর্নতা পায়!

শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এর পরপরই মাগুরা শহরের মিষ্টির দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লেগে যায়। নামি দামি মিষ্টির দোকানে রীতিমত লাইন পড়ে যায় উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থীদের।

ফল প্রকাশের পরে শহরের কয়েকটি মিষ্টির দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতার ভিড়ে দোকানিরা প্রকার ভেদে প্রতি কেজি মিষ্টির দাম নির্ধারিত দামের চেয়ে ২০ থেকে ২৫ টাকা বাড়িয়ে দিয়েছেন। তারপরও মিষ্টি নিমেষেই শেষ হয়ে যায়।

অভিভাবকরা বলেন, কাঙ্খিত ফল অর্জন করেছে তাদের সন্তানেরা। অন্যদিকে প্রকাশিত ফল বিগত বছরগুলোর তুলনায় ভাল হয়েছে। তাই মিষ্টির দোকানগুলোতে ভিড়ও লেগেছে।

পরীক্ষার ফল ঘোষণার পরে মাগুরা শহরের চলন্তিকা নামের দোকানে বিকেল তিনটার দিকে মিষ্টির জন্য ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

দোকানের মালিক তরুন ঘোষ বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ ক্রেতার ভিড় বেশি। তবে দাম আগের মতোই আছে। কোনো উৎসব বা উপলক্ষ হলেও এখানে মিষ্টির দাম বাড়ানো হয় না।’

খোজঁ নিয়ে জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের আগে মিষ্টি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। এবার দুধের সংকটের কারণে মিষ্টি বেশি করে তৈরি করা যায়নি। বছরে এসব দিনগুলোতে বেশি মিষ্টি বিক্রি হয়।

আরিফুর রহমান নামের এক অভিভাবক বলেন, ‘আমার সন্তানের দশ বছরের সাধনার ফলাফল আজ বের হয়েছে। আমি আনন্দিত। আমার মেয়ের চেয়ে আমিই বেশি আনন্দিত। তাই সবাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: