মাগুরায় অনুষ্ঠিত হলো বিবিসি বাংলাদেশ সংলাপ

মাগুরানিউজ.কমঃ

bbc_sm_813546749 মাগুরায় বিবিসি বাংলাদেশ সংলাপের ৮২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত সংলাপে প্যানেল সদস্য ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. সিরাজুল আকবর, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুল হাসান এবং মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম।  

অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, চিকিৎসক-কৃষি-শিক্ষা প্রভৃতি বিষয়ে বিরাজমান  সংকট নিরসনে সরকারের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরা হয়। সেইসঙ্গে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক দর্শক সরাসরি প্যানেলে উপস্থিত অতিথিদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব নেন। 

বিবিসি মিডিয়া অ্যাকশন এবং  বিবিসি বাংলার যৌথ আয়োজনে পরিচালিত এ অনুষ্ঠানটি   টিভি, রেডিও ও অনলাইনে প্রচারিত হবে। 

বিবিসি বাংলাদেশ সংলাপের মাগুরায় ধারণকৃত এ পর্বটি বিবিসি বাংলা রেডিওতে প্রচারিত হবে রোববার রাত ৮টায়, পুনঃপ্রচার হবে মঙ্গেলবার রাত ৮টায়। এছাড়া চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে মঙ্গলবার রাত ৮টায়। 

আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: