পালিয়ে সমস্যার সমাধান হয় না:বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ 

downloadদেশ ছেড়ে পালিয়ে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের কোনো সমস্যার সমাধান করবে না বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে মহানগর পূজা উদযাপন পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বীরেন শিকদার বলেন, ‘বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই দেশ আমার মা লক্ষ্মী। আমরা কেউ লক্ষ্মীছাড়া হব না। এখানে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের বাঁচার যুদ্ধ করতে হবে। অন্য দেশে পালিয়ে সমস্যার সমাধান হয় না।’

বীরেন শিকদার বলেন, ‘যুগে যুগে অশুভ শক্তিকে বিতাড়নের জন্য অস্ত্রের পরিবর্তন হয়েছে। আর যুগের বাঁচার সবচেয়ে বড় অস্ত্র ঐক্যবদ্ধ থাকা। সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কাউকে অন্য দেশে পালিয়ে যাওয়া লাগবে না।’

সনাতন ধর্মাবলম্বীদের কেউ কেউ নিজেদের ‘সংখ্যালঘু’ বলার বিষয়টিকে কঠোর সমালোচনা করেন সাংসদ হাজি মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘আপনারা আপনাদের সংখ্যালঘু বলেন কেন? আপনারা কিসের সংখ্যালঘু। নিজেদের ছোট করে ভাববেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের সংখ্যালঘু বলতে পারবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল এই ধরাধাম থেকে দুষ্টকে দমন করে শিষ্ট কায়েম করা। যুগে যুগে সব মহামানব দুর্জনদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।’

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত প্রবীর চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: