মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরার ৪নং বগিয়া ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। আজ বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের চেয়ারম্যান মোঃআনিচ উদ্দিনের সভাপতিত্বে ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃআনিচ উদ্দিন এবং ইউ,পি সদস্যবৃন্দ।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে বাজেট ঘোষণা করেন বগিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ আনিচ উদ্দিন।
বাজেট অধিবেশনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড ওয়াটসান কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, গ্রাম উন্নয়ন কমিটি, হাইজিন গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়নের চেয়ারম্যান সব সমস্যা বাজেটের মধ্যে অন্তর্ভুন্ত করার আশ্বাস দেন।
সংবাদদাতাঃ মুন্না ইসলাম,বগিয়া,মাগুরা।


