মাগুরার সেরা ২৫ জয়িতাকে সংবর্ধনা

মাগুরানিউজ.কমঃ 

1509900_1578654379033178_901346719070178848_n

মাগুরা জেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার ২৫ জন জয়িতাকে সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদফতর।

দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মিলিত হয়।

10846162_1578654465699836_9079138144993545180_n

এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার সুদর্শন রায়, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তানজিরা রহমান, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সালামা খাতুন প্রমুখ।

10457481_1578654429033173_928015525579276156_n

আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য, নির্যাতনের বিভীশিখা মুছে নতুনভাবে জীবন শুরু করা ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য জেলা পর্যায়ে ৫ জন নারীসহ জেলার চার উপজেলার মোট ২৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: