মাগুরার শ্রীপুরে মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

file (6)মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া সম্মিলনী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারি শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, অধ্যক্ষ মিজানুর রহমান ও শিক্ষিকা আলেয়া বেগম দীর্ঘ ৭ বছর যাবৎ অবৈধ প্রেমের সম্পর্কে জড়িত থেকে বিয়ে করেছেন। এদিকে অধ্যক্ষের প্রথম পক্ষের স্ত্রীসহ ৪টি কন্যা সন্তান রয়েছে। এছাড়া ক্লাস পরীক্ষা, জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষার অতিরিক্ত ফি আদায়, ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের টাকা আত্মসাত ও নিম্নমানের বই কিনতে বাধ্য করে আসছেন।

মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, তাদের নানা অপকর্মের পোষ্টার ও দেয়াল লিখনে গোটা মাদ্রাসা এলাকা ছেয়ে গেছে। তাদের বহিস্কারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আব্বাস আলী, সংগ্রাম বিশ্বাস, আকলিমা সুলতানা লিমা, মার্জিয়া খাতুন, বিথি সুলতানা, সুমন বিশ্বাস, আলী আকবর ও এলাকাবাসীর পক্ষে গোলাম রব্বানী, মনিরুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোছা. পারভীন সুলতানা রুমু জানান, মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারি শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আগেও এলাকাবাসী এসবের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদের কোন পরিবর্তন হয়নি। বর্তমান অবস্থায় তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।

মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে তিনি জানান, কমিটি প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হাসান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধূসুদন সাহা জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: