মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী রবিবার বিকেলে আওয়ামীলীগে যোগদান করেছেন। বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রাজাপুর ঈদগাঁ মাঠে আমলসার ইউনিয়ন আওয়ামীলীগ অয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় বিএনপি নেতা আব্দুল খালেক, হাবিবর রহমান ও নাসিরুদ্দিন শেখের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক বিএনপি নেতা কর্মী আওয়ামীলীগে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহীন । বিশেষ অতিথি ছিলেন আমলসার ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেবা নন্দ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করে তারা চলমান নাশকতা ও পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ানোর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
যোগদান অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রবীন মন্ডল, দিলিপ কুমর মন্ডল, গুরু পদ মন্ডল, আজিজুর রহমান মেম্বর, সিরাজুল ইসলাম, মাহাফুজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম নবী প্রমুখ।


