মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব-শ্রীকোল গ্রামে বড়বিলা মাঠে রোববার বিকেলে অনুষ্টিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যাবাহী ঘোড়দৌড় ও মেলা। পূর্ব-শ্রীকোল ও দায়েরপোল গ্রামবাসী যৌথভাবে এ ঘোড়দৌড় ও মেলার আয়োজন করে। ঘৌড়দৌড় প্রতিযোগিতায় খুলনার, যশোর, ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া ও মাগুরার বিভিন্ন এলাকার ২৫ ঘোড়া অংশ নেয়। যার মধ্যে মাগুরার গাঙ্গনী-পাটোখালীর ঘোড়া প্রথম, নড়াইলের লোহাগড়ার সুজন মিয়ার ঘোড়া দ্বিতীয় ও নড়াইলের মিঠাপুর গ্রামের আব্দুর রহিমের ঘোড়া তৃতীয় হয়।
বিজয়ী ঘোড়ার সোয়ারদেরকে পুরুস্কার হিসেবে যথাক্রমে টেলিভিশন, বাইসাইকেল, রাইচ কুকার ও নগদ অর্থ প্রদান করা হয়।
এদিকে ঘোড়দৌড় উপলক্ষে পাশ্ববর্তী শ্রীকোল স্কুল মাঠে বসে গ্রামীন মেলা। মেলায় চুরি- ফিতা, খেলনা, বাঁশি, মাটির পুতুল, মিষ্টি মিঠায়ের পসরা সাজিয়ে বসেন দোকানীরা।
ঘোড়দৌড় ও মেলায় বিভিন্ন বয়সী হাজার-হাজার নারী পুরুষের সমাগম ঘটে।




