মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজার থেকে ৪টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশে ঝোঁপের মধ্যে থেকে বোমাগুলো উদ্ধার করে।
পরে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর থানা এলাকায় এই বোমাগুলো নিস্ক্রিয় করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক অনুপ দাস জানান, আমলসার বাজার এলাকা থেকে উদ্ধার করা শক্তিশালী ৪টি বোমা নিস্ক্রিয় করা হয়েছে।

