মাগুরা প্রতিনিধি : শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করে সফল হয়ে ওঠা মাগুরার বিস্ময় বালক ফাহিম উল করিম (২১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাহিমের পিতা রেজাউল করিম জানান, তার ছেলে ডুচেনে মাসকিউলার ডিসথ্রফি নামে জটিল রোগে আক্রান্ত ছিলো। যার কারণে অল্প বয়সেই তাঁর শরীরের পেশি শুকিয়ে যায়। বুধবার সকালে ফাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেকানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টায় সে মারা যায়।
ছোট বেলা থেকে বিরল এক রোগে আক্রান্ত হয়ে ফাহিমের গোটা শরীর অচল হয়ে যায়। শুধু মাথা ও ডান হাতের দুটি আঙুল সচল ছিলো। আর তাই কাজে লাগিয়ে দুই আঙুলের সাহায্যে ল্যাপটপ নিয়ে বিছানায় শুয়ে শুয়েই আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের পথ করে নেয় সে। এভাবে এক পর্যায়ে প্রতি মাসে ৫০-৮০ হাজার টাকা পর্যন্ত আয় করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনেন এই বিস্ময় বালক।
গত বছর ২২ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক একটি সরকারি সফরে এসে ফাহিমের খোঁজ খবর নেয়ার পাশাপাশি একটি ল্যাবটব উপহার দেন। এ ছাড়া তার কাজের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেন।
শারিরীক প্রতিবন্ধকতা জয় করে নিজ পরিবার, সমাজ, দেশের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হওয়া ফ্রিল্যান্সার ফাহিমের মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সমাজকল্যাণ সংসদের সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা

