মাগুরার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারে ব্যাংক এশিয়ার শাখা উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ 

bank-1419071541

আজ মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারে ব্যাংক এশিয়া লিমিটেডের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আরফান আলী, ভাইস চেয়ারম্যান কাজী মোস্তফা আলী, যশোর শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, এজেন্ট ব্যবস্থাপক কাজী আরশাদ আলী ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ডারেক্টর আরফান আলী জানান, জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের এজেন্ট ব্যাংকিংয়ের শাখা খোলা হচ্ছে। এর অংশ হিসেবে মাগুরার বাগেরহাট বাজারে এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন করা হলো। এখান থেকে গ্রামের মানুষ চেকবই ছাড়া টাকা উত্তোলন, ক্ষুদ্রঋণ, কৃষিঋণসহ সব ধরনের ব্যাংককিং সেবা গ্রহণ করতে পারবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: