মাগুরার মহম্মদপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

মাগুরানিউজ.কমঃ 

11034211_1619200341tioyu6452ui48_4267031593851699161_n

আজ বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদত হোসেন।

11034211_1619200341tyu6452ui48_io4267031593851699161_n

বিশেষ  অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানি, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ আমিমুল হক,  প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম ও বিপ্লব রেজা বিকো।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তির ধারণা ছড়িয়ে দিতেই উপজেলাকেন্দ্রিক এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার আটটি ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্রের স্টলসহ মোট ১৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ও বিভিন্ন সেবার চিত্র তুলে ধরা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: