মাগুরার মহম্মদপুরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সেই কিশোর গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

Rakibul_islam-1427655201

মাগুরার মহম্মদপুরে আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রকিবুল ইসলাম (১৫) নামের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার দীঘা ইউনিয়ন পরিষদের ভাটরা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

রকিবুল উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ভাটরা গ্রামের আসাদ জমাদ্দারের ছেলে।

মাগুরার মহম্মদপুরে দীঘা ইউপির ভাটরা গ্রামে গত ১৪ ফেব্রুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আজাদ শেখ (৩৫) নিহত হন। এ ঘটনায় হত্যা মামলায় দায়েরকৃত এজাহারভুক্ত আসামি রকিবুল।

মহম্মদপুরের দীঘা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ও মামলার বাদী মাজেদ শেখ জানান- চলতি বছর ১৪ ফেব্রুয়ারী মহম্মদপুর উপজেলার ভাটরা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দল গ্রামবাসীর সংর্ঘ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আজাদ শেখ (৩৫) নামে এক গ্রামবাসী নিহত হয় ।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী ভাটরা গ্রামের আসাদ জমাদ্দারের ছেলে রকিব পাশ্ববর্তী কুমরুল মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পুলিশের খাতায় সে পলাতক ছিল।

শনিবার বেলা ১ টার দিকে এসএসসির শারিরীক শিক্ষা বিষয়ের পরীক্ষা শেষে সদরের বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে রকিবুলকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ।  বেলা ৪ টার দিকে রকিবকে ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনায় মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমানের অপসারণের দাবীতে রোববার দুপুরে বাদী পক্ষের লোকজন উপজেলায় সদর বাসস্ট্যান্ডে মানববন্ধন করে।

মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান বলেন, ছেলেটির বয়স বিবেচনায় তাকে গতকালের মত ছেড়ে দেয়া হয়েছিল। গতকাল রাতে তাকে আটক করা হয়েছে। আজ কোর্টে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: