মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ির ১৪টি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মুরাইল যশপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ফুলমিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে এই অগ্নিকাণ্ডে আব্দুল মান্নান, ফুলমিয়া, জালার ফকির ও শহিদুল ফকিরের ১৪টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে যেয়ে ১০ জন আহত হয়েছে।


