মাগুরানিউজ.কমঃ
বেশ কিছু দিন ধরেই ‘নিখোঁজ’ রয়েছেন ভারতের প্রাচীনতম দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। রাহুলের খোঁজে পুলিশ তার দিল্লি কার্যালয় ও বাসভবনও পরদির্শন করে। কোথাও নেই তিনি। দলটির পক্ষ থেকেও খোলাসা করছে না তার ‘অন্তর্ধানের’ বিষয়টি।
এবার দেশটির উত্তর প্রদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে ও ইন্দিরা গান্ধীর দৌহিত্রের সন্ধানে পোস্টার সাঁটানো হয়েছে। তাও আবার তারই নির্বাচনি এলাকা আমেথিতে। এতে রাহুলের সন্ধান চাওয়ার পাশাপাশি ওই অঞ্চলের বেশ কিছু ভোটারের নামও দেওয়া হয়।
পোস্টারগুলোয় লেখা, ‘আমরা জানি না আপনি কোথায় গিয়েছেন। কোনো বার্তা ও চিঠি নেই আপনি কোথায় গেছেন।’ কংগ্রেসের এ নেতাকে ‘পিপল অব আমেথি লোকসভা সাংসদ’ বলে অভিহিত করা হয়।
পোস্টারে ওই এলাকায় কোনো নেতা নেই, কোনো উন্নতি নেই, রাস্তাঘাটের অবস্থা জরাজীর্ন, শিক্ষার্থী-কৃষকরা দারুণ সমস্যায়, দুর্বল স্বাস্থ্যসেবার মতো ১০টি বিষয় এতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ।



