মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামে রোববার বিকেলে এক কৃষকের বসতবাড়ি ও রান্নাঘর আগুনে পুড়ে গেছে।
আগুনে পুড়ে সর্বশান্ত ক্ষতিগ্রস্ত কৃষক বিষ্ণুপদ মন্ডল জানান, রোববার বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা ধান, গম ও আসবাবপত্রসহ রান্নঘর পুড়ে যায়। এতে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মাগুরা ফয়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


