কর্ণফুলী-৫ চালক মাগুরার নূর নেওয়াজের লাশ মিলল মেঘনায়

মাগুরানিউজ.কমঃ 

ship_97507_0অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এমভি কর্ণফুলী-৫ জাহাজে মারামারির পর নিখোঁজ হওয়া সাতজনের মধ্যে কেবলমাত্র চালকের লাশ মিলেছে। বাকি ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ চালক নূর নেওয়াজের লাশ লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সেন্টার মাছঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নূর নেওয়াজ মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকার বাসিন্দা। 

ওই জাহাজে থাকা ১০ জনের মধ্যে এর আগে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার উদ্ধার হলো চালকের লাশ। এখনো নিখোঁজ থাকা বাকি ছয়জনের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

নিখোঁজ থাকা এই ছয়জন হচ্ছেন জাহাজের মাস্টার নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা এলাকার শেখ এনামুল হোসেন মুফতী, সুকানি নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর এলাকার শাফিনুর রহমান, লস্কর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটু, একই এলাকার শামীম, বাবুর্চি (অজ্ঞাতনামা) ও টিটুর অতিথি (অজ্ঞাতনামা)।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাতে আলেকজান্ডার সেন্টার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে একটি লাশ দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই লাশ উদ্ধার করে নিশ্চিত হয় যে লাশটি এমভি কর্ণফুলী জাহাজের চালক নুর নেওয়াজের।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ কোন্দলে এমভি কর্ণফুলী জাহাজে মারামারি ও হত্যার ঘটনায় কমলনগর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছে জাহাজের মালিক আবদুস সালাম জাহিদ। মামলায় জাহাজের গ্রিজার পারভেজকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: