মাগুরানিউজ.কমঃ
মাগুরার মম্মদপুরের পলাশবাড়িয়ায় ঐতিহ্যবাহী ঘৌড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রায় এক শ বছর ধরে বাংলা মাঘ মাসের ১৬ তারিখে এ মেলা বসে। এ মেলাকে ঘিরে এখন এ এলাকায় চলছে উৎসবের আমেজ।
উপজেলার পলাশবাড়িয়ায় প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারু কারু কাঠ-বাস, প্রসাধনি, বেতের তৈরি আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি, মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে কয়েক শ’ স্টল।
মাগুরাসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়।
মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়াসহ প্রতিযোগিরা আসেন। এবারের প্রতিযোগিতায় ২৫টি ঘোড়া অংশ নেয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় রায়পুরের সুলতান মিয়ার ঘোড়া প্রথম, রাজাপুরের ইলিয়াস মিয়ারঘোড়া দ্বিতীয় ও বড়রিয়ার সুজন মিয়ার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। মেলা কমিটির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান এম. রেজাউল করিম চুন্নু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলার মূল আকর্ষণ ঘৌড়-দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা ভিড় জমান।


