মাগুরানিউজ.কমঃ
মাগুরায় শনিবার রাতে একটি ট্রাকে পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এইমাত্র প্রাপ্ত খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মতিন।
তার শরীরের শতকরা ৬৫ ভাগই পুড়ে গিয়েছিলো বলে মাগুরানিউজকে জানালেন বার্ন ইউনিটের উপদেষ্টা ড. সামন্তলাল সেন।বাকী কজনের অবস্থাও আশঙ্কাজনক।


