মাগুরায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরায় টাকার জন্য মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন এক বাবা। রোববার (১ ডিসেম্বর) সকালে মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নের মৌলভীবাজার গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত ছেলে মুস্তাফিজুর শেখ টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবা সুরমান শেখকে চাপ দিয়ে আসছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোফিজুর শেখ মাদকাসক্ত। মাদক কেনার টাকা জন্য বিভিন্ন সময় বাবা সুরমান শেখের সঙ্গে মুস্তাফিজুরের ঝামেলা লেগে আসছিল। সম্প্রতি টাকার জন্য তিনি বাবাকে জমি বিক্রি করতে চাপ দেন। এ নিয়ে রোববার সকালে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা সুরমান শেখকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে মুস্তাফিজুর শেখ বাড়ি থেকে পালিয়ে যায়।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ছেলে মুস্তাফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারারো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: