মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার বড় ছোনপুর গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর্জিনা খাতুন (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় বিদ্যুতে ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। এ সময় রিকশাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সকাল নয়টার দিকে ঘরের পাশে থাকা রিকশাটিতে আর্জিনা খাতুন বসতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
জগদল ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

