মাগুরায় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরায় মহান স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ১৭ ইউনিয়ন পরিষদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ। সাকিব ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মাগুরা সদর উপজেলার আঠারখাঁদা ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। খেলায় আঠারখাঁদা ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে পরাজিত করে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন অংশ গ্রহনে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

No description available.

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন, মাগুরা সদর নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: