মাগুরায় পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২

মাগুরানিউজ.কমঃ

বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র। ফাইল চিত্র।
বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র। ফাইল চিত্র।

মাগুরায় শনিবার রাতে একটি ট্রাকে পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই হামলায় আহত দ্বিতীয় ব্যক্তি শাকিল আহমেদ মারা যান।

তার বয়স কুড়ি বছর।

তার শরীরের শতকরা ৬৫ ভাগই পুড়ে গিয়েছিলো বলে মাগুরানিউজকে জানালেন বার্ন ইউনিটের উপদেষ্টা ড. সামন্তলাল সেন।

শাকিল-সহ মোট আটজনকে শনিবার রাতে মারাত্মক দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে এনে ভর্তি করা হয়।

আহত আরেকজন মাগুরা থেকে ঢাকায় আনবার পথেই মারা যান।

তার নাম রওশন আলী।

নয়জনই গতকাল সন্ধ্যায় মাগুরায় একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় আহত হন।

এরা সবাই হামলার সময় ট্রাকটিতে অবস্থান করছিলেন।

ড. সেন মাগুরানিউজকে বলেন, আহত বাকী কজনের অবস্থাও আশঙ্কাজনক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: