মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের অক্কুরপাড়া এলাকায় মিনি ট্রাকের চাপায় ওমর ফারুক মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা অক্কুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক মিয়া রাজবাড়ী জেলার কালুখালী থানার বড়পাতুড়িয়া গ্রামের বাসিন্দা।

নিহতের বড় ভাই আক্কাস হোসেন গণমাধ্যমে বলেন, বিকেলে ব্যবসার কাজের জন্য মোটরসাইকেলে করে মাগুরায় এসেছিলেন ওমর। অক্কুরপাড়া নামক স্থানে পৌঁছালে মাগুরা থেকে আসা মাছবাহী একটি মিনি ট্রাক সামনে থেকে তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওমর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে  জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রহমান সেলিম তাকে ‍মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আরোহীর চিকিৎসা চলছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: