মাগুরানিউজ.কমঃ
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় এক জাল ভোটারকে আটকের পর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শণ কুমার রায় জানান, শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার দড়িবেলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলার সময় জসিমউদ্দীন নামের ওই ব্যক্তিকে জাল ভোট দেওয়ার সময় আটক করে পুলিশ।
তিনি জানান, পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলাম ওই ব্যক্তিকে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।


