মাগুরায় জাতীয় ভিটামিন ’ এ ’ প্লাস ক্যাম্পেইনে ১ লক্ষ ১৯ হাজার শিশুকে এ + ক্যাপসুল খাওয়ানো হবে

বিশেষ প্রতিবেদক-

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মুল ও শিশু মৃত্যু প্রতিরোধে মাগুরায় জাতীয়
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লক্ষ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ
ক্যাপসুল খাওয়ানো হবে । আগামী শনিবার এই কার্যক্রম অনুষ্টিত হবে। সিভিল
সার্জন অফিসে এক সংবাদ সন্মেলনে মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির
জানান , মাগুরা জেলার ৪ টি উপজেলায় মাগুরা জেলা স্বাস্থ্য বিভাগ ১ লক্ষ ১৯ হাজার
৫৯৩ টি শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচি সফল করতে
মাগুরা জেলার ৪ উপজেলায় ৯৩৯ টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬ হাজার
৫৬৬ টি শিশু কে লাল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার ৩৭ টি শিশু কে নীল
রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস
ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় ৩৯১ জন স্বাস্থ্য কর্মী ও ১৮৭৬ জন স্বেচ্ছাসেবক সেবা
প্রদান করবেন। সকাল ৮টা থেকে বিকার ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: