মাগুরায় গড়াই নদী থেকে অবৈধ মাটি উত্তোলনে বাঁধা দেওয়ায় অতর্কিত হামলা, আহত ৫

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরায় গড়াই নদী থেকে অবৈধ মাটি উত্তোলনে বাঁধা দেওয়ায় সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাথুরিয়া-বাগবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুই নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (০৬ মার্চ) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন, পাথুরিয়া গ্রামের মুরাদ বিশ্বাস (৬০), ইব্রাহিম বিশ্বাস (২৮), সৈবাল (২৫), আখি (২০) ও নাসরিন (২৮)।  আহত ৫ জন মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎধীন রয়েছে।

এ বিষয়ে আহত মুরাদ বিশ্বাস বলেন, প্রতিপক্ষের লোকজন অবৈধ মাটি কাটায় আমাদের জমির ক্ষতি হচ্ছিলো। একাধিকবার সালিশ বিচার করেও তাদের দমানো যায়নি। এ ঘটনার পর আমাদের উপর ক্ষীপ্ত হয়ে শনিবার ভোর সকালে অতর্কিত হামলা চালায় তৈয়ব বিশ্বাস, বদিয়ার বিশ্বাস, রুহোল মিয়া ওরফে জাহিদসহ শতাধিক লোকজন আমাদের ঘুমন্ত মানুষগুলোর উপর অতর্কিত হামলা চালায়। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি তদন্ত মো. পিয়ার উদ্দিন বলেন, ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: