মাগুরায় উপ-নির্বাচনের পালে হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452uytyi48ttry_426703159385fg1699161_n

মাগুরা ১ আসনে উপ-নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে নেতা-কর্মীরা উপ-নির্বাচনে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে বিতর্কে লিপ্ত রয়েছেন।

মাগুরা-১ আসনটি সদর উপজেলার ৮ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

গত ৯ মার্চ মাগুরা-১ আসনের এমপি প্রফেসর ডা. সিরাজুল আকবরের মৃত্যুর কারনে এই আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

চলছে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের নানা দৌড়ঝাপ। সাথে নানা আলোচনা। গতকাল মাগুরার একমাত্র ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ.কম’ এবিষয়ে ‘মাগুরা -১ আসনের উপ-নির্বাচনে কে পাচ্ছেন আ’লীগের দলীয় মনোনয়ন….?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। আজ সারাদিন মাগুরাতে আলোচনার বিষয়বস্তু ছিল এটাই। এসময়ে মাগুরা ১ আসনের জনগনের সাথে মাগুরাবাসীরও প্রশ্ন বা কৌতুহল, কে হবেন গুরুত্বপূন এই মাগুরা ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা রাখা সেই ব্যক্তিটি কে হবেন?

আঃলীগের কেন্দ্রীয় একাধিক নেতার মতে মাগুরা ১ আসনে ডাঃ এম এস আকবর পরপর ৪ বার নির্বাচিত হয়েছিলেন তার ব্যক্তি জনপ্রিয়তা থাকার কারণেই। আর মাগুরা ১ আসনে দলীয় ভোট অনেকটা রিজার্ভ ফান্ডের মত। প্রায় অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টিও রয়েছে আসনটির প্রতি। ডাঃ আকবর যেমন দলমত নির্বিশেষে ভোট পেতেন ঠিক তেমনই ক্লিন ইমেজের একজন নেতাকেই এই উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। যে সব জেলা নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে কোনভাবেই প্রার্থী করা হবে না।

কেন্দ্রীয় নেতাদের এমন মনোভাবে তাই দ্রুতই বদলে যাচ্ছে মাগুরার প্রেক্ষাপট। আশার কথা এটাই, মাগুরা ১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী নম্র-ভদ্র সময়োপযোগী ক্লিন ইমেজের বিশ্বস্ত একজন নেতাকে প্রার্থী করার ইচ্ছে পোষন করেছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: