মাগুরাবাসী এবার খাবেন মাগুরার কমলা

মাগুরানিউজ.কমঃ

PANCHAGARH-ORANGE-PIC_04-800x480

মাগুরা জেলায় কমলা চাষের উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে। মাগুরা হটি কালচার সেন্টারের মাধ্যমে চারা সংগ্রহ করে অনেকেই কমলার সফল আবাদ করতে সক্ষম হয়েছে। মাগুরা মাটি কমলা চাষের জন্য উপযোগী হওয়ায় রসালো ফল কমলা চাষে সফল চাষিদের দেখাদেখি অন্যরা এগিয়ে আসায় দিন দিন চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভীড় করছে অনেকেই হটিকালচার সেন্টারে চারার জন্য।

হটি কালচার সেন্টারের উদ্যান তত্ববিদ আমিনুল ইসলাম জানান, মাগুরার মাটি ও জলবায়ু কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার উৎপাদিত কমলা স্বাদে-গন্ধে ভারতের দার্জিলিং এর কমলার মত, মিস্টতার ভাগ বেশী হওয়ায় চাহিদা রয়েছে যথেষ্ট। আকারে বড়, প্রচুর ভিটামিন সি ও পুষ্টিগুন থাকায় শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ কমলা সহায়ক।

মাগুরা শহরের বাসিন্দা অনু মিয়া শখের বসবর্তী হয়ে নিজের বাড়িতে কমলার চারা লাগিয়ে সফল ফলন পেয়ে এখন কমলার বাগান করার জন্য উৎসাহিত হয়ে চারার জন্য হটিকালচার সেন্টারে ঘুরছেন। এছাড়া অনেকেই নিজ বাড়ির আঙ্গিনায় কমলা চারা লাগিয়ে ভাল ফল পেয়ে চাষের প্রতি উৎসাহিত হয়েছে।

হটিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ জানান, দেশী- বিদেশী উন্নত জাত ও মানের জার্ম প্রাজম সংগ্রহ করা হচ্ছে। যার আওতায় ভারতের দার্জিলিং থেকে চারা এনে চাষ করে ২ বছরের মধ্যে ফল ধরানো সম্ভব হয়েছে। সেন্টারের মাধ্যমে চারা বিতরন করা হচ্ছে।

মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের শরিফুল ইসলাম কমলা চাষ করে সফলতা লাভ করেছে। তার বাগানে এক একটি গাছে ৬০ থেকে ৭০টি কমলা ধরেছে। আকারে বড় ফরমারিন মুক্ত এ কমলা সবার কাছে জনপ্রিয়তা পাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: