মাগুরানিউজ.কমঃ
সুধী
বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন। এ দিন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ে বাঙালি জাতি এক পতাকাতলে এসে প্রতিরোধ গড়ে তোলে। বায়ান্নর ভাষা আন্দোলনে বাঙালির মনে যে আত্ম অধিকারের আগুন প্রজ্বলিত হয়েছিল, ১৯৭১ সালের ২৬ মার্চ সে আগুন সারা ভূখন্ডের জনগণের হৃদয় থেকে হৃদয়ে দাবানলের মত ছড়িয়ে পড়েছিল। স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শুভ সূচনা হয়েছিল, যা দীর্ঘায়িত হয়েছিল নয় মাস। জীবন উৎসর্গ করেছিল ৩০ লক্ষ মুক্তিকামী মানুষ ও সম্ভ্রম হারিয়ে ছিল ২ লাখ মা-বোন।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য মাগুরা জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের সকল কর্মসূচিতে আপনার/আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করছি।


