আবারও গোল্ডেন কলা পেয়ে সোনাক্ষির হ্যাটট্রিক

মাগুরানিউজ.কমঃ 

Untitled-s

বলিউডে তিরস্কারের পুরস্কার ‘গোল্ডেন কলা অ্যাওয়ার্ডস’-এ পরপর তিনবার সবচেয়ে খারাপ অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়েছে সোনাক্ষি সিনহাকে। চলতি বছর অ্যাকশন জ্যাকসন, লিঙ্গা ও হলিডে সিনেমা খারাপ অভিনয়ের জন্য গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে সবচেয়ে জঘন্য অভিনেত্রী বিভাগে খেতাব জিতে তিরস্কৃত হলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষি।

এ বার ছিল গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডেসের সপ্তম বছর। এর আগে গত বছর ‘আর রাজকুমার’ সিনেমার জন্য ‘গোল্ডেন কলা অ্যাওয়ার্ডস’ জিতেছিলেন সোনাক্ষি। তার আগের বছর ২০১৩ সালে সারা বছর ধরে যা কাজ করেছিলেন তার জন্য সবচেয়ে জঘন্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এ বছর গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডসে বছরের সবচেয়ে খারাপ অভিনেতার পুরস্কার জিতেছেন ‘গুণ্ডে’ সিনেমার জন্য অর্জুন কাপুর। প্রত্যাশামতই বছরের সবচেয়ে খারাপ সিনেমার পুরস্কার পেল সাজিদ খানের ‘হামসাকলস’। বছরের সবচেয়ে বিরক্তিকর গানের জন্য ‘বস বোহত হো গেয়া অ্যাওয়ার্ড’ জিতলেন হানি সিং (ইয়ারিয়া ছবিতে ব্লু হ্যায় পানি পানি গানের জন্য। বছরের সবচেয়ে খারাপ পরিচালক নির্বাচিত হয়েছেন প্রভু দেবা (অ্যাকশন জ্যাকসন সিনেমার জন্য)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: