মাগুরানিউজ.কমঃ
মাগুরাবাসি দেশি কলা খেতে মন চায়? তো সমস্যা কি? মাগুরাতে একটু চেষ্টা করলেই আপনি পেয়ে যাবেন দেশি পাকা কলা। আজ মাগুরা নতুন বাজার হাটে পাকা কলা নিয়ে এসেছিলেন গৃহস্থরা। বাড়ি আশেপাশেই, জানালেন এখন দেশি পাকা কলার চাষ করে লাভবান তারা। এক কাঁদি কলা কম করেও ৪০০টাকা করে বিক্রি করেছেন। আর এ কলার স্বাদ তো আপনাদের জানা।


