মাগুরাতে-‘রক্ষক যেখানে ভক্ষক’

মাগুরানিউজ.কমঃ

magura_665301735মাগুরার মহম্মদপুরের রায়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয় প্রাঙ্গণের গাছ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার ছুটির দিন থাকার সুযোগে তিনি শ্রমিক দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের গাছ কাটতে শুরু করেন। পরে পুলিশের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ হয়।

স্থানীয় হারুন-অর-রশীদ জানান, ঘটনার দিন সকালে ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম শ্রমিক দিয়ে গাছকাটা শুরু করে। বিষয়টি শিক্ষা অফিসারকে অবহিত করা হলে তিনি বিষয়টি ইউএনও এবং জেলা শিক্ষা অফিসারকে জানান। কর্তৃপক্ষ সরকারি স্কুলের গাছ কর্তন বন্ধে থানা পুলিশের সহযোগিতা চান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছকাটা বন্ধ করে দেন।

ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম গাছ কাটার সাথে তার সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা আক্তার বলেন, গাছ কাটার সংবাদ জানার পর ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে শিক্ষা অফিসারকে বিষয়টি তিনি জানিয়েছেন।

মহম্মদপুর থানার এএসআই শেখ আলাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম গোপনে গাছ কাটা শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা বন্ধ করে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: