মাগুরাতে ফুটেছে নাইট কুইন: গভীর রাতেই মানুষের ঢল

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা শহরে একটি বাড়ির ছাদের টবে লাগানো নাইট কুইন গাছে সোমবার মধ্যরাতে ফুটেছে নাইট কুইন (রাতের রানী) ফুল। বছরে একবার ফোটা এই নাইট কুইন দেখতে গভীররাতেই এলাকাবাসী ভীড় জমায় ওই বাড়িতে।

শহরের দোয়ারপাড় এলাকায় ডা. নজরুল ইসলামের বাড়ির ছাদের টবে লাগানো নাইট কুইন গাছে গতরাতে সুদৃশ্য ফুলগুলো ফোটে। দুই বছর পরিচর্যার পর বিরল প্রজাতির আকর্ষণীয় এই ফুলের সৌন্দর্য ও গন্ধে আকৃষ্ট হয়েছে বাড়িসহ আশপাশের সবাই। আর তাই রাতেই এলাকাবাসী নাইট কুইন দেখতে ছুটে আসেন।

ডা. নজরুলে স্ত্রী বিলকিস ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়ির ছাদে নানা রকমের ফুলের চাষ করে আসছেন। আর দুই বছর আগে তিনি তার ছাদে নাইট কুইন গাছ লাগান। দুই বছর পর সোমবার রাত ১২টার দিকে নিজের বাগানে সুদৃশ্য তিনটি নাইট কুইন দেখে তিনি উচ্ছ্বলিস হয়ে পড়েন।

তিনি বলেন, মনে হচ্ছে চিৎকার করে সবাইকে বলি, ‘দেখে যাও আমার বাগানে নাইট কুইন ফুটেছে।’

ডা. নজরুল ইসলাম জানান, নাইট কুইনকে রাতের রানী বলা হয়। সাদা রং এর ফুলের ভেতর ঘিয়ে রং এর আবরণ ও সুমিষ্ট গন্ধ নাইট কুইনকে দিয়েছে রাজকীয় চেহারা। এ কারণেই গভীররাতেও নাইট কুইন দেখতে অন্য রকম সুন্দর। আর তাই রাতেই আশপাশের মানুষের ঢল নেমেছে তার বাড়িতে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: