মাগুরাতে নির্মাণ হচ্ছে ৪টি মিনি স্টেডিয়াম

মাগুরানিউজ.কমঃ 

image_1787_224396-660x330

দক্ষ খেলোয়াড় তৈরি করতে সারাদেশে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরি উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন করা হবে। সে হিসাবে মাগুরাতে নির্মাণ হচ্ছে ৪টি মিনি স্টেডিয়াম।

এ লক্ষ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে ‘উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ মোট ৩ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

মিনি স্টেডিয়াম প্রকল্পটি সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বিরেন সিকদার মাগুনিউজকে বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে দক্ষ খেলোয়াড় তৈরি এবং যুব সমাজের শারিরিক ও মানসিক উন্নয়নে অনেক আন্তরিক। তার নির্দেশে দেশের প্রত্যেক উপজেলায় কমপক্ষে একটি করে খেলার মাঠ উন্নয়নে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। পুরোপরি সরকারি অর্থায়নের এ প্রকল্পটি জুলাই ২০১৫ থেকে জুন ২০১৬ মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়ন করবে।

তিনি বলেন, এসব মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য স্কুল-কলেজের মাঠ ব্যবহার করা হবে না। কারণ স্কুল-কলেজের মাঠ ব্যবহার করলে শিক্ষার্থীদের ক্লাসের সমস্যা হবে। তাই আমরা উপজেলার উপযুক্ত কোনো জায়গায় এ স্টেডিয়াম তৈরি করবো। এজন্য আমরা সরকারি জমি ব্যবহার করবো।

এসব স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ও অনুশীলনের সুবিধা থাকবে বলেও জানান মুস্তফা কামাল।

একনেক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, নৌমন্ত্রী শাজাহান খান,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বিরেন সিকদার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: